আন্তর্জাতিক

পরমাণু বিজ্ঞানী হত্যায় প্রতিশোধ নিতে মরিয়া ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহর গুপ্ত ঘাতকের হাতে হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। পরমাণু বিজ্ঞানীকে হত্যাকারী এবং হত্যার নির্দেশ দাতাকে সর্বোচ্চ শাস্তির ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। খবর আল জাজিরা।

শনিবার ( ২৮ নভেম্বর) ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়ে বলেন, ইরানের তাৎক্ষণিক অগ্রাধিকার হবে ফখরিজাদেহকে হত্যাকারী এবং যারা এই নির্দেশ দিয়েছিল তাদের চূড়ান্ত সাজা দেওয়া। রুহানি আরও বলেন, মহসেন হত্যাকাণ্ডে ইসরায়েলই দায়ী। তবে এ ঘটনায় তাদের পারমাণবিক কর্মসূচি থেমে যাবে না।

শুক্রবার তেহরান থেকে ৭০ কিলোমিটার পূর্বে আবসার্দ নামে একটি শহরে হামলার শিকার হন মহসেন ফখরিজাদেহ। এ সময় তার গাড়িতে প্রথমে বোমা হামলা, এরপর মেশিনগান দিয়ে গুলি করা হয়। এ ঘটনায় ইরান ইসরায়েলকে সরাসরি দোষারূপ করছে। যদিও ইসরায়েল এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

তবে রুহানি বলেন, হঠকারী কোনও কিছু করা হবে না। প্রতিশোধ নেওয়ার সময়টা ইরান নিজেই বেছে নেবে। এতে কোনও সন্দেহ নেই যে, ইরানের মাটিতে আক্রমণ চালিয়ে এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে হত্যা করে দেশটির শত্রুরা এক বিরাট এবং অপমানজনক আঘাত হেনেছে।

উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাশেস সুলেইমানিকে হত্যা করা হয়। সেই সময় ট্রাম্প বলেছিলেন, সুলেইমানির হাতে অনেক মার্কিনির রক্ত লেগে রয়েছে। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে। সেটি ছিল ইরাকের মাটিতে হামলা। এবার খোদ ইরানেই হামলা চালিয়ে বিজ্ঞানীকে হত্যা করা হলো।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা