আন্তর্জাতিক

ইয়েমেনে ৯ মাস ধরে ৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে আটক ভারতের কেরালার ৯ জন, মহারাষ্ট্রের, ২জন তামিল নাড়ুর ১ জন করে পুডুচেরি এবং উত্তর প্রদেশের।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে প্রায় ৯ মাস ধরে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ৫ বাংলাদেশিসহ ২০ জন নাবিক। বাকি থাকে ৭ জন। এই ৭ জনের ঠিক কত জন বাংলাদেশি তা এক্সপ্রেস নিশ্চিত করতে পারেনি। এর মধ্যে আবার মিশরের নাগরিকও আছেন।

ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, বাকি ৭ জনের ৫ জন বাংলাদেশি নাগরিক। ইয়েমেনের রাজধানী সানায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ২০ নাবিককে আটক করে হুতিরা। ৩ টি জাহাজে ওমান থেকে সৌদি আরবে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

গৃহযুদ্ধে পর্যুদস্ত ইয়েমেনের রাজধানী সানা হুতিদের দখলে। বিভিন্ন সময়ে এভাবে বিদেশি নাগরিকদের আটক করে মুক্তিপণ আদায় করে তারা। বাংলাদেশিসহ এই বন্দিদের ৫ তলা হোটেলের চারটি রুমে রাখা হয়েছে। তাদের মধ্যে ১ জন হোয়াটস অ্যাপে জানিয়েছেন, ‘আমরা সৌদি আরবের ইয়ানবু বন্দরের দিকে যাচ্ছিলাম। কনস্ট্রাকশন কাজের জন্য। যাত্রাপথে খবর পাই লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে।’

আমরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ইয়েমেন কোস্টে ফেব্রুয়ারির শুরুর দিকে নোঙর করি। হঠাৎ কয়েক জন কোস্টগার্ড পরিচয় দিয়ে আমাদের সানায় নিয়ে যায়। পরে জানতে পারি তারা হুতি বিদ্রোহী। ইয়েমেনের জলসীমায় প্রবেশের দায়ে তারা আমাদের গ্রেফতারের কথা জানায়।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জাহাজ তিনটির মালিকেরা নাবিকদের ছাড়াতে কোনও চেষ্টা করছেন না। ওমানের মালিকদের থেকে বিদ্রোহীরা ২ লাখ রিয়াল দাবি করেছে। কিন্তু মালিকপক্ষ সেটি দিতে নারাজ।

মালিকপক্ষ বলছে, বিষয়টি এখন সরকারের হাতে। ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা ৪ মাস আগে বন্দিদের সঙ্গে কথা বলেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সবাইকে মুক্ত করা হবে। কর্মকর্তারা চেষ্টা করছেন, বন্দিদের সরকার নিয়ন্ত্রিত কোনও জায়গায় এনে রাখতে।

এদিকে বন্দিরা বলছেন তারা ঠিক জেলখানার মতো আটক রয়েছেন। ভেতরে কাউকে যেতে দেয়া হয় না। বাইরে থেকে লোক এসে খাবার দিয়ে যায়। প্রতিদিন বাইরে গোলাগুলির শব্দ শুনতে পাই।এদিকে সেই ফেব্রুয়ারি থেকে কোম্পানির পক্ষ থেকে কোনও টাকা-পয়সা পাঠানো হচ্ছে না। এতে প্রবাসীরা তাদের পরিবার নিয়ে আছেন দুশ্চিন্তায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা