আন্তর্জাতিক

‘বাগদাদের গ্রিন জোনে রকেট হামলায় আমেরিকা জড়িত’

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী বলে জানিয়েছে সেদেশের সংসদের আল-ফাতাহ জোট।

জোটের সংসদ সদস্য মুখতার আল মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা ভাব দেখাচ্ছে যে গ্রিন জোনে হামলার পেছনে রয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। তারা এর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে চায়। কিন্তু এর পেছনে রয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। তারাই এ কাজ করাচ্ছে। গ্রিন জোনেই মার্কিন দূতাবাস অবস্থিত।

তিনি আরও বলেছেন, মঙ্গলবার রাতের রকেট হামলার সঙ্গে প্রতিরোধ সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই। এই হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগেও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো জানিয়েছে, গ্রিন জোনে হামলার সঙ্গে মার্কিন দূতাবাস জড়িত। সন্ত্রাসীদের সহযোগিতায় তারাই এ ধরণের হামলা চালাচ্ছে।

গত মঙ্গলবার রাতে বাগদাদের গ্রিন জোনে সাতটি রকেট আঘাত হেনেছে। এ ধরণের হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোকে দায়ী করে থাকে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা