আন্তর্জাতিক
আক্রান্ত প্রায় দুই লাখ

যুক্তরাষ্ট্রে একদিনে ২২৩৯ জনের প্রাণহানি

আন্তর্জাতকি ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর গত মে মাস থেকে মৃতের এ সংখ্যা সর্বোচ্চ।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ২ লাখ ১৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ২ হাজার ২৩৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় দেশটির কর্তৃপক্ষ আগামী সপ্তাহের থ্যাঙ্কগিভিং ডে’র ছুটিতে মার্কিন নাগরিকদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। এমন করোনা পরিস্থিতির কারণে এ মহামারি ভাইরাসের লাগাম টেনে ধরতে ক্যালিফোর্নিয়া বৃহস্পতিবার রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৫৮ হাজার ৩৩৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭১২ জন আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৩২ হাজার ২০২ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র : এএফপির।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা