আন্তর্জাতিক

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। দেশটির রাজপ্রসাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ জানিয়েছে, বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা।

প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।

বিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ শোক জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ খলিফার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী তিন সপ্তাহ সব মন্ত্রণালয় ও সরকারি দফতরগুলো বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। তবে এ অন্তিমযাত্রায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ শেষ হবে।

কয়েক দশক ধরে বাহরাইনের প্রধানমন্ত্রীর পদে ছিলেন শেখ খলিফা। ২০১১ সালে আরব বসন্তের সময় দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি উঠলেও মৃত্যুর আগ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা