আন্তর্জাতিক

করোনা আতঙ্কে সিকিম ভ্রমণে নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার প্রকোপে এবার বাধা পড়ছে পর্যটনেও। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানেও এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ভারতে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে চেষ্টার কোনও কমতি রাখছে না কেন্দ্র সরকার। পরিস্থিতি বিবেচনায় ভারতের পর্যটন রাজ্য সিকিমে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) দেওয়া এক বিবৃতির মাধ্যমে সিকিম কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানিয়েছে।

সিকিম কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। পর্যটন এলাকা হিসেবে সিকিমেও এই ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ কারণে করোনার বিস্তার ঠেকাতে রাজ্যটিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। সিদ্ধান্ত অনুযায়ী কোনো বিদেশি নাগরিক এখন থেকে সিকিম ভ্রমণ করতে পারবেন না।

করোনা থেকে বাঁচতে ইতিমধ্যেই বিদেশ সফর বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় করোনা ভাইরাস নিয়ে আলোচনার সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেন, “আমি নিজে এই পরিস্থিতির উপর নজর রাখছি। মন্ত্রিসভার বাকি সদস্যরাও প্রতিদিন পরিস্থিতির নজরদারি করে চলেছেন।”

এদিকে ভারতের ২১টি বিমানবন্দরে এখনও প্রায় ছ’লক্ষেরও বেশি যাত্রীকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। আগে ১২টি দেশের যাত্রীদের ভারতে প্রবেশের আগে স্ক্রিনিং করলেও এখন প্রতিটি দেশের যাত্রীদের প্রবেশের সময়েও স্ক্রিনিং করার নির্দেশ জারি করা হয়েছে। যাদের শরীরে করোনা বাসা বেঁধেছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সতর্ক থাকার কারণে হোলি খেলবেন না বলে বুধবারই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই কারণে রাষ্ট্রপতি ভবনেও বাতিল করা হয়েছে হোলি অনুষ্ঠান। বুধবার সে কথা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩২৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার মানুষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা