আন্তর্জাতিক

’গোমূত্র পার্টি’ হিন্দু মহাসভার, খেলেই ধ্বংস হবে করোনাভাইরাস!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের প্রতিষেধক এখনও আবিষ্কার করতে পারেনি চিকিৎসকরা। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, সময় লাগবে প্রায় এক বছর। করোনার প্রতিষেধক আবিষ্কারে যেখানে হমিশিম খাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা, সেখানে সম্পূর্ণ সুস্থ্য হওয়ার দাওয়াই দিচ্ছেন ধর্মগুরুরা।

ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, করোনাভাইরাস ধ্বংসে গোমূত্র পার্টির আয়োজন করতে যাচ্ছে হিন্দু মহাসভা। গোমূত্র খেলেই নাকি সাথে সাথেই মারা যাবে করোনাভাইরাস। এমনটাই দাবি হিন্দু মহাসভার সভাপতি চক্রপানি মহারাজের।

চক্রপানি জানান, করোনার প্রকোপ দিল্লিতে যাতে ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই ‘গোমূত্র পার্টির আয়োজন করা হচ্ছে।

দিল্লির পাশাপাশি দেশের অন্য আরও অনেক জায়গায় এই ধরনের কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। হিন্দুত্ববাদী এই সংগঠনের সভাপতি চক্রপানির মতে, আমিষী ভোজনকারীদের শাস্তি দিতেই করোনাভাইরাসের আবির্ভাব হয়েছে।

তার মতে, গরুর মূত্রে মরণব্যাধি করোনাকে নির্মূল করা যাবে বলে। একই সঙ্গে করোনার প্রকোপ রুখতে গোবরের ওপরেই প্রবল আস্থা দেখিয়েছেন তিনি। এরই পাশাপাশি দেশের স্বার্থেই গোমূত্র, গোবর এবং গরু থেকে মেলা অন্য সামগ্রীর উপকারিতা সম্পর্কেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন চক্রপানি মহারাজ।

ভারতে বিরাজ করছে করোনা আতঙ্ক। এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। হু-র তরফে জানানো হয়েছে, ভারতে যে ক’জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে, তাঁদের প্রত্যেকেই হয় বিদেশি, নয়তো এই সময়ের মধ্যে তাঁর বিদেশ ঘুরে এসেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা