আন্তর্জাতিক
চীনে শিক্ষা কার্যক্রম

করোনায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইনে চলছে পড়াশুনা

সান ডেস্ক: চীনে অনলাইনে চলছে বিকল্প শিক্ষা কার্যক্রম। করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী আকারে ছড়িয়ে পড়ায় দেশটিতে জনজীবন হয়ে ওঠে স্থবির। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে এর প্রভাব এসে পড়ে শিক্ষাজীবনেও। বিশ্ববিদ্যালয়সহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয়। তবে শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে অনির্দিষ্ট সময়ের ছুটির ঘোষণার পরও গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিকল্প শিক্ষা ব্যবস্থা হিসেবে অনলাইনভিত্তিক পড়াশুনা।

চীনে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাই তিন হাজারেরও বেশি। জানা গেছে, এসব বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব স্কুল-কলেজে চলছে অনলাইনে পড়াশুনা। দেশ ও বিদেশের শিক্ষার্থীরা ঘরে বসেই অংশ নিচ্ছে তাদের বিভিন্ন কোর্সের ক্লাসগুলোতে।

জানুয়ারির শেষদিকেই চীনের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের পাঠদান অব্যাহত রাখবে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পুনরায় সেমিস্টার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত এমন শিক্ষাদান পদ্ধতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

চীনের জিয়াংসী প্রদেশের জিউজিয়াং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের সহযোগি অধ্যাপক, বাংলাদেশি নাগরিক ড. আতিকুর রহমান সান নিউজকে জানান, অনলাইনে শিক্ষা কার্যক্রমের বিষয়টি যেহেতু চীনের নাগরিকদের জন্য নতুন কিছু নয়, তাই এই পদ্ধতিতে পড়াশুনার বিষয়টিতে এখানকার কারোর জন্যই কোন সমস্যার সৃষ্টি করছে না।
তিনি বলেন, তার বিশ্ববিদ্যালয়েই প্রায় ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে। দেশটির সরকারের দেয়া একটি বিশেষ এ্যাপসের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে গেলো ১৫ ফেব্রুয়ারি থেকে। এবং এখানকার সব শিক্ষার্থীই এই এ্যাপসে রেজিস্টেশন করেছে।

চীনের বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কোন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নোটিশ ছাড়া ক্যাম্পাসে আসতে নিষেধ করেছিল কর্তৃপক্ষ। তাই আমরা যারা শীতকালীন ছুটি কাটাতে নিজ নিজ দেশে চলে এসেছি তাদের মধ্যে উৎকন্ঠা ছিল কিভাবে সেমিস্টার শেষ করব। তবে আমাদের সব আশংকাকে দূর করে দিয়ে অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণায় সস্তি ফিরে এসেছে।

শিক্ষকরা পাঠদানে লাইভ স্ট্রিমিং ক্লাস চালানোর জন্য আলিবাবা’র ডিংটক বা ওয়েইশি ব্যবহার করছেন। চীনের শিক্ষা মন্ত্রণালয় একটি জাতীয় ইন্টারনেট ক্লাউড ক্লাসরুম চালু করার পরিকল্পনা করেছে, যেখানে এটির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য পাঠদানের কার্যক্রমকে আরো সহজভাবে উপস্থাপন করা হবে।

সাউথ চায়না মর্ণিং পোষ্ট পত্রিকায় জু ইউটিং নামে এক চীনা শিক্ষার্থী জানায়, “নববর্ষের ছুটি শেষ হলেও করোভাইরাসের বিস্তার ঠেকাতে স্কুল সেমেস্টার কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছিল। অনলাইনে শুধুমাত্র বাড়িতে বসেই আমরা আমাদের পাঠদানে অংশ নিতে পারছি। এটি একটি অসাধারণ ব্যাপার।

তবে প্রাণঘাতি করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করে এই মুহুর্তে চীনের সবকিছুতে স্বাভাবিকতা ফির আসতে শুরু করেছে ধীরে ধীরে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও চলতি মাসের ১৫ তারিখের মধ্যে খুলে যেতে পারে বলে জানান জিউজিয়াং বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. আতিক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

ফরিদগঞ্জ হাসপাতালের চিত্র বদলে গেল স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবরে

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ চাঁদপুর সফরের খবর ছড়িয়ে পড়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ফরিদ...

অস্ত্রোপচারের সময়ও রফির গান গাইলেন সোনু নিগম

অস্ত্রোপচারের সময়ও গান থেকে দূরে থাকলেন না ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নি...

কক্সবাজারে নথি যাচাইয়ে ৬ হাজার টাকা ঘুস, আইনজীবীকে হেনস্তার অভিযোগ

দুটি নামজারি নথি যাচাই ও প্রস্তাব দাখিলের জন্য ৬ হাজার টাকা ঘুস নেওয়ার পরও নথ...

বরগুনায় ছুটির দিনে সাবরেজিস্ট্রার কার্যালয়ে কাজের অভিযোগ

সরকারি ছুটির দিনে বরগুনা জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে বালাম ও রেজিস্ট্রার খা...

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: তথ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং দেশের উপকূলীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা