আন্তর্জাতিক

করোনা আতঙ্কে ইতালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আজ (৫ মার্চ) থেকে ১৫ মার্চ পর্যন্ত ১০ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ইতালি।

বিবিসি জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বলেছেন, পরিস্থিতি বেশ আশঙ্কাজনক। মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে দেশের স্বাস্থ্যব্যবস্থা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এদিকে, করোনভাইরাস ঝুঁকি মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে যাচ্ছে কানাডা।

সিএনএন তথ্য মতে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত তিন হাজার ২৮৩ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে অন্তত ৯৫ হাজার। শুধুমাত্র চীনে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। গতকাল চীনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের শেষের দিকে চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এটি এমনভাবে ছড়াচ্ছে, যা সহসাই থামবে বলে মনে হচ্ছে না।

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের ২৫ দেশ করোনভাইরাস নামে পরিচিত কভিড-১৯ এর উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ৬ জন। আজ (৫ মার্চ) তা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এর মধ্যে রাজস্থানে ১৭, উত্তরপ্রদেশ ৬, কেরল ৩. জন এবং দিল্লি, তেলঙ্গানা ও হরিয়ানায় এক জন করে আক্রান্ত হয়েছে।

করোনা ভাইরাস সম্পর্কে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান বলেন, পরিস্থিতি খুব দ্রুতই পরিবর্তিত হচ্ছে। করোনার প্রাদুর্ভাব কোন পর্যায়ে পৌঁছাতে পারে, তা এখনই বলা যাচ্ছে না।

বিবিসি জানায়, আজ (০৫ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় প্রথম মৃত্যু এটি। এর পর অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

করোনা ভাইরাস এ পর্যন্ত বিশ্বের ৮১টি দেশে ছড়িয়েছে পড়েছে। চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়া।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা