আন্তর্জাতিক

শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডবন্ড ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় গনি ফিলিপাইনে আঘাত হেনেছে। ফিলিপাইনের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, আজ রবিবার (১ নভেম্বর) কাতানদুয়ানেস দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা বলেছেন, ঘূর্ণিঝড় গনির ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার। এতে ভূমিধসের ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে ফিলিপাইনে ঘূর্ণিঝড় মোলাভ আঘাত হানে। ওই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকাতেই ঘূর্ণিঝড় গনি আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় গনি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপেই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত। অন্তত ১০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ফিলিপাইনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টায় লুজোন ও কাতানদুয়ানেস দ্বীপে প্রবল ঝড়বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। ওই এলাকাগুলোতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। সূত্র : বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা