আন্তর্জাতিক

মাস্ক না পরলে দিতে হবে রাস্থা ঝাড়ু

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্ব মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টালমাটাল আবিষ্কার হয়নি ভ্যাকসিন কবে আবে বাজারে সেটাও সঠিক কোনো সময় জানা নেই কারো। সফল ভ্যাকসিন আবিষ্কারে নির্ঘুম রাত কাটাচ্ছেন বিজ্ঞানীরা। মহামারি এই ভাইরাসের সংক্রমণও থেমে নেয়। নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যু-দুটোই বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রথম থেকেই মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাকে গুরুত্ব দিতে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে কে শোনে কার কথা! সচেতন হওয়ার পরিবর্তে মানুষের স্বাস্থ্যবিধি মানতে ঢিলেঢালা ভাব।

মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাকে গুরুত্ব দিতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। রাজ্যের প্রশাসন জানিয়েছে, মাস্ক না পরে ট্রেনে চড়লেই গুনতে হবে ২০০ টাকা জরিমানা। আর জরিমানা না দিতে পারলে হাতে তুলে দেয়া হবে ঝাড়ু। পরিষ্কার করতে হবে রাস্তা। জনগণকে মাস্ক পরার ক্ষেত্রে বাধ্য করতে মহারাষ্ট্র সরকার অভিযুক্ত ব্যক্তিকে দিয়ে সমাজসেবামূলক কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে।

শুধু ট্রেন স্টেশনে নয়, অন্যান্য জনবহুল স্থানেও এই নিয়ম প্রয়োগ করা হবে। আগামী সপ্তাহ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। ইতোমধ্যে রাজ্যের বৃহন্মুম্বই পৌরসভা এলাকায় নতুন এই নিয়ম কার্যকর শুরু হয়ে গেছে।ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, শুধু মহারাষ্ট্র নয়, মুম্বাইয়ের কে-ওয়েস্ট সিভিক সোসাইটিও অভিনব এই নিয়ম চালু করেছে। আন্ধেরি পশ্চিম, জুহু, ভরসোভা এই সব অঞ্চল ওই সোসাইটির অন্তর্গত। সেখানে মাস্ক না পরার ‘শাস্তি’ হিসেবে ঘণ্টাখানেক সময় ধরে রাস্তায় ঝাড়ু দিতে হয়েছে অনেককে। ঝাড়ু দেয়ার পর নিয়ম ভঙ্গকারীকে মাস্ক বিতরণ এবং করোনাবিধি মেনে চলতে করণীয় ব্যাপারে পরামর্শ দেয়া হচ্ছে।

ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ৮৮ হাজার ৮৫১ জন। তবে সম্প্রতি সংক্রমণ কিছুটা কমেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা