আন্তর্জাতিক

ফ্রান্সকে উপদেশ দিয়ে বক্তব্য দেয়ায় ইরানের সর্বোচ্চ নেতার একাউন্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী বুধবার ( ২৮ অক্টোবর) রাতে ফরাসি যুবকদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফারসি ও ফরাসি ভাষাসহ আরো কিছু ভাষায় প্রকাশিত হয়। ফরাসি যুবকদের উদ্দেশ্য করে উপদেশমূলক বক্তব্য দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ফরাসি ভাষায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার একাউন্ট বন্ধ করে দিয়েছে।

ওই বার্তায় তিনি ফরাসি যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন তাদের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে এই প্রশ্ন করে যে, তিনি কেন আল্লাহর রাসূলের (আ.) অবমাননার প্রতি সমর্থন জানিয়েছেন। আয়াতুল্লাহিল উজমা খামেনী তার বার্তায় বলেন, “আপনাদের প্রেসিডেন্টকে প্রশ্ন করুন, যেখানে হোলোকাস্টের কল্পিত কাহিনী সম্পর্কে সংশয় প্রকাশ করাও অপরাধ এবং এ কাজ করলে যেখানে জেল-জরিমানা হয় সেখানে ইসলাম অবমাননা করলে তা কেন বাক স্বাধীনতার নামে চালিয়ে দেয়া হবে।”

ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর থেকে জানানো হয়েছে, ফরাসি ভাষায় এই দপ্তরের আগের একাউন্ট বন্ধ করে দেয়ার পর এবার নতুন একটি ইনস্টাগ্রাম একাউন্ট খোলা হয়েছে। যেকোনো আগ্রহী ব্যক্তি ফরাসি ভাষায় আয়াতুল্লাহি উজমা খামেনীর নয়া ইনস্টাগ্রাম পেজ দেখতে চাইলে instagram.com/fr.Khamenei.ir দেখতে পারেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা