আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানে তালেবান, যুক্তরাষ্ট্র ও আফগান নিরাপত্তাবাহিনীর মধ্যে এক সম্পাহের জন্য যুদ্ধবিরতি শুরু হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে এই চুক্তির কার্যকারিতা শুরু হয়। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের সমাপ্তি টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই শান্তি চুক্তি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তালেবান ও মার্কিন প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে এক সপ্তাহরে জন্য এই চুক্তি চূড়ান্ত হয়। যদি এই সাময়িক চুক্তির বাস্তবায়নে আশানুরূপ ফল আসে, তবে তা স্থায়ী শান্তি চুক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্য দিয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি টেলিভিশন দেয়া ভাষণে ঘোষণা দেন, সহিংসতা কমিয়ে আনতে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর শুরু হবে সাময়িক এই চুক্তি। এই সময়টায় আফগান সেনাবাহিনী রক্ষণাত্মক ভূমিকা বজায় রাখবে।

দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখপাত্র হামদুল্লাহ মোহিব বলেন, সাময়িক চুক্তির সময়ে আফগান সেনাবাহিনী আইএসের মতো অপর সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে। স্থানীয় সরকার ও নিরাপত্তা কর্মকর্তাদের প্রেসিডেন্ট নিজেই নির্দেশনা দিয়েছেন এই সময়ে কীভাবে দায়িত্ব পালন করতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী ২৯ ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

পম্পেওর ঘোষণার পর তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয়পক্ষই সিনিয়র প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে। তবে আফগানিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হবে।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের মুখে ক্ষমতা থেকে উৎখাত হয় তালেবানরা। এর আগে আফগান সরকারকে মার্কিন পুতুল উল্লেখ করে তাদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছিল তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা