আন্তর্জাতিক

বেইজিংয়ে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে বেইজিং অবস্থান করছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বুধবার (৬ মে) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। তবে কাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করছেন, সে বিষয়টি স্পষ্ট নয়। ইরান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

বেশ কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে বড় আকারে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এই উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরানের কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে যাচ্ছে বেইজিং।

বছরের পর বছর অর্থনৈতিক দুর্দশায় থাকা ইরানবাসী পশ্চিমা বিধিনিষেধ পাশ কাটানোর বেশ কয়েকটি কার্যকর পন্থা উদ্ভাবন করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশের নাম চীন।

দুই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শীর্ষ কূটনীতিবিদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম শিনহুয়া। তবে কী কী বিষয় নিয়ে আরাঘচি ও ওয়াং আলোচনা করেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানায়নি সংবাদমাধ্যমটি। ইরানের স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার সকালেই বেইজিং পৌঁছান আরাঘচি।

ইরানের সংবাদমাধ্যম ফারস জানায়, এই সফরে দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

শিগগির চীন সফর করবেন ট্রাম্পও। আগামী ১৪ ও ১৫ মে দুইদিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর পূর্বনির্ধারিত চীন সফর পিছিয়ে দেন ট্রাম্প।

মঙ্গলবার হরমুজ প্রণালি মুক্ত করে দেওয়ার জন্য তেহরানের ওপর চাপ দেওয়ার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি চীনের উদ্দেশে এই বক্তব্য দেন।

গণমাধ্যমকে রুবিও বলেন, ‘আমি আশা করবো চীনারা (আরাঘচিকে) যা বলা উচিৎ, তা বলবে এবং সেটা হলো, (হরমুজ) প্রণালিতে তারা যেটা করছে, সেটা তাদেরকে বিশ্ববাসীর কাছে ব্রাত্য করে তুলছে।’

এর আগে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলো সরিয়ে নেওয়ার মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার পোস্টে লেখেন, আমরা উভয়পক্ষ একমত হয়েছি যে, অবরোধ আগের মতোই কার্যকর থাকবে, তবে ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

চুক্তিটি চূড়ান্তভাবে সম্পন্ন ও স্বাক্ষর করা যায় কি না, তা দেখার জন্যই এই সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

ফিলিপাইনে জাহাজে আগুন, নিহত বেড়ে ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় মৃত...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা