সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইশিবা

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : কলকাতার বাজারে পদ্মার ইলিশ

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোটের মাধ্যমে নিজেদের নতুন নেতা নির্বাচিত করেন এলডিপি আইনপ্রণেতারা। জাপানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এলডিপি, তাই দলের নতুন নেতাই হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

আরও পড়ুন : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯২

গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্বে আসতে প্রচারণা চালিয়েছেন ৯জন প্রার্থী। শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। সেখানে ৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ইশিবা।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা দিয়েছিলেন দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের এই নির্বাচনে লড়বেন না তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে পরবর্তী তিন বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা