সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননের ওপর ভ্রমণ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি বর্বর হামলা, নিহত ১৭

এর আগে মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এমন আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। তার মৃত্যুর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করার কয়েক ঘণ্টা পরই তাকে হত্যা করা হয়। এ ধরনের পরিস্থিতির কারণে আশঙ্কা করা হচ্ছে যে লেবাননভিত্তিক হিজবুল্লাহ এবং হামাস যেকোনো সময় তীব্র প্রতিক্রিয়া জানাতে পারেন।

আরও পড়ুন: সোমালিয়ায় বন্দুক হামলায় নিহত ৩২

এদিকে ইসরায়েল সফরে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে সুইডেন এবং স্লোভেনিয়া। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ‘গুরুতর’ নিরাপত্তা পরিস্থিতির কারণে তারা ইসরায়েল এবং ফিলিস্তিনে ভ্রমণের বিষয়ে বিধি-নিষেধ আরোপ করছে। সেখানকার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা