ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাল্টিমোরে সেতুধস, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে জাহাজের ধাক্কায় সেতুধসের ঘটনায় নিখোঁজ ৬ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৭

কোস্টগার্ড জানিয়েছে, তারা উদ্ধার কার্যক্রম স্থগিত করেছে এবং সেতু পুনর্নির্মাণের প্রচেষ্টা শুরু করেছে।

সেখানকার একটি ভিডিওতে দেখা গেছে, চার লেনের ১.৬ মাইল দীর্ঘ সেতুটির পিলারে ধাক্কা দেয় জাহাজটি। এতে মুহূর্তেই ধসে পড়ে সেতুটি।

কর্তৃপক্ষ বলছে, জাহাজটি বৈদ্যুতিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে। তবে সমস্যা বুঝতে পেরে প্রায় এক কিলোমিটার দূর থেকে সতর্ক সংকেত পাঠিয়েছিল জাহাজটি। এতে সেতুতে ওঠার মুখে অনেক গাড়ি থামানো সম্ভব হয়। ফলে অনেক মানুষের জীবন বেঁচে গেছে।

আরও পড়ুন: জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু

দুর্ঘটনার পর নৌকা ও হেলিকপ্টার নিখোঁজ ৬ জনের সন্ধানে ১৮ ঘণ্টার অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালায়। এর আগে ২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরথ জানান, নিখোঁজদের পানির তাপমাত্রা ও কতক্ষণ তারা পানির নিচে ছিল তার উপর ভিত্তি করে মৃত বলে ধরে নেয়া হচ্ছে৷

আরও পড়ুন: জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাত দেড়টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ 'ডালি' ৪৭ বছর বয়সী সেতুটিতে আঘাত করে। এর মাত্র ৪৫ মিনিট আগে পোর্ট ব্রীজের টার্মিনাল থেকে প্রায় রাত পৌনে একটায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছিল জাহাজটি। সূত্র: বিবিসি।

এদিকে বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাল্টিমোর সেতুকে ধসিয়ে দেয়া ওই জাহাজটির সকল ক্রু সদস্যই ভারতীয়। তবে দুর্ঘটনায় তারা কেউই আহত হননি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা