সংগৃহীত
আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কমান্ডারসহ তেহরানপন্থী ৯ জন যোদ্ধাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে নৌঘাঁটিতে হামলা, নিহত ৬

মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, এই হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়ছেন। এদের মধ্যে ১ জন আইআরজিসির কমান্ডার রয়েছেন। উপত্যকায় তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।

অন্যদিকে তারা আরও জানিয়েছে ইরাক সীমান্তবর্তী আলবু কামাল শহরে পৃথক এক হামলায় ৪ জন নিহত হয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে ব্রিটেনভিত্তিক সংস্থাটি তা জানায়নি। তাছাড়া এখন পর্যন্ত কেউ এই হামলার দায়ও স্বীকার করেনি।

তবে ইসরায়েল গত কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে কখনই তারা এসব হামলার দায় স্বীকার করে না।

আরও পড়ুন: পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, নিহত ৫

সোমবার (২৫ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১ম বারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। আর তাতে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো কোনো আপত্তি জানায়নি। দেশটি এর আগে অন্তত ৩ বার ভেটো দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে দিয়েছিল।

বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে ইসরায়েল মোটেও খুশি হতে পারেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্র : আল আরাবিয়া।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা