ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের করা গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটোর ফলে প্রস্তাবটি আটকে গিয়েছিল।

আরও পড়ুন: গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল

প্রস্তাবটিতে যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কব্জায় থাকা জিম্মিদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির ব্যাপারটিও উল্লেখ রয়েছে।

সোমবার (২৫ মার্চ) জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থার বৈঠকে প্রস্তাবটি তোলার পর পরিষদের সব সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। তবে প্রস্তাবটির বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন বা ভেটো প্রদান করেনি দেশটি।

গাজায় ইসরায়েলের হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ তার ও তার মিত্র ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধের ইঙ্গিত দেয়। যুদ্ধ শুরুর পর থেকে নিরাপত্তা পরিষদ অচলাবস্থায় ছিল, যুদ্ধবিরতির আহ্বানে সম্মত হতে ব্যর্থ হয়েছিল তারা।

আরও পড়ুন: রোজার প্রথম ১০ দিনে নিহত ৮০০

এদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছে ওয়াশিংটন, যেখানে ৩২ হাজার জনেরও বেশি মানুষ (প্রধানত মহিলা ও শিশু) ইসরায়েলের হামলায় নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ বিতরণের জন্য আরও কিছু করার জন্য ইসরায়েলকে চাপ দিয়েছে, যেখানে বলা হয়েছে যে সমগ্র জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

এরই মধ্যে সাহায্যে ইসরায়েলের বাধা দেয়ার অভিযোগ করেছে জাতিসংঘ আর ইসরায়েল দায়ী করেছে জাতিসংঘকে। তারাই বিতরণ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে ইসরায়েল।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৩২ হাজার

এর আগে হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করে যুক্তরাষ্ট্র। কিন্তু তার এ খসড়া প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া ও চীন।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১১টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এতে বিরোধিতা করে স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এবং রোটেটিং সদস্য আলজেরিয়া। এছাড়া ভোট দেয়া থেকে বিরত থাকে গায়ানা।

নিরাপত্তা পরিষদের নীতি অনুসারে, একজন স্থায়ী সদস্য ভেটো দিলে প্রস্তাব বাতিল হয়ে যায়। তাই চীন ও রাশিয়ার ভেটো দেয়ায় এ প্রস্তাব বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, নিহত ৫

এ নিয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবাঞ্জা বলেন, প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের একটি ভণ্ডামি। গাজায় প্রথমদিকে ইসরায়েলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি।

তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে, যখন গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা এখানে একটি পুরোনো ভণ্ডামির প্রদর্শনী দেখেছি।

খসড়াটিতে অত্যধিক রাজনীতিকরণ করা হয়েছে এবং গাজার রাফা শহরে সামরিক অভিযান চালাতে ইসরায়েলের জন্য একটি সবুজ সংকেত রয়েছে। প্রস্তাবে যুদ্ধবিরতির কোনো আহ্বান নেই। যুক্তরাষ্ট্র ইচ্ছেকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে।

এ বিষয়ে চীনের দূত ঝাং জুন বলেন, মার্কিন খসড়ায় যুদ্ধবিরতির বিষয়টি কৌশলে পরিহার করা হয়েছে এবং অস্পষ্ট রাখা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এড়িয়ে যাওয়া হয়েছে। সূত্র: বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা