খুলনায় করোনা ও উপসর্গে শিশুসহ ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য

খুলনায় করোনা ও উপসর্গে শিশুসহ ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনা আক্রান্ত হয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) পৃথক পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।

করোনায় মৃতরা হলেন, স্মৃতি দাস (৫০), তালহা (১১), জান্নাত আলী (৮৫), আব্দুল গফুর (৭০), নজরুল ইসলাম (৩৮) ও সাজেদা মোরশেদ (৮২)।

খুলনা করোনা ডেডিকেটিড হাসপাতালের সমন্বয়ক শেখ ফরিদ উদ্দিন জানান, মারা যাওয়া পাঁচজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার করোনা ডেডিকেটিড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দুপুর তিনটার দিকে মারা যাওয়া তালহা খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার ছোট বয়রা শ্মশানঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তালহা গত ২৬ আগস্ট হাসপাতালে ভর্তি হয়। রূপসা উপজেলার আব্দুল আজিজের ছেলে আব্দুল গফুর বিকাল সাড়ে তিনটার দিকে মারা যান। তিনি শনিবার (০৫ সেপ্টেম্বর) ভর্তি হয়েছিলেন। বিকাল পৌনে পাঁচটায় মারা যাওয়া স্মৃতি দাস বাগেরহাটের ফকিরহাট উপজেলার যাত্রাপুরের তপন দাসের স্ত্রী। গত ২৫ আগস্ট ভর্তি হন তিনি। যশোরের র্শাশা উপজেলার টেংরা এলাকার জান্নাত আলী মারা যান বিকাল পাঁচটার দিকে। তিনি রোববার (০৬ সেপ্টেম্বর) ভর্তি হয়েছিলেন। সাজেদা মোরশেদ সন্ধ্যা সাতটা ৫ মিনিটে মারা যান। খুলনা সদর থানার নিরালা আবাসিক এলাকার মেজবাউল ওসমানের স্ত্রী সাজেদা গত ২৭ আগস্ট ভর্তি হয়েছিলেন।

করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সার্ভেয়ারের মো. নজরুল ইসলাম (৩৮)। তিনি পিরোজপুর পৌরসভার উত্তর নামাজপুর গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা