বরিশাল বিভাগে আক্রান্ত কমে দাঁড়ালো ১৬৪৪ জনে
স্বাস্থ্য

বরিশাল বিভাগে আক্রান্ত কমে দাঁড়ালো ১৬৪৪ জনে

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে সুস্থতার গড় বেড়ে যাওয়ায় ক্রমশই কমছে আক্রান্তের সংখ্যা। তথ্য বলছে, কোটি মানুষের আবাসস্থল বরিশাল বিভাগের ছয় জেলা মিলিয়ে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত এক হাজার ৬৪৪ জন করোনা রোগী রয়েছেন। মারা গেছেন ১৫৯ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪০ জনের করোনা পজেটিভ এসেছে। বিপরীতে ৬৩ জন সুস্থ হয়েছেন। একইসঙ্গে করোনা পজেটিভ কেউ মারা যাননি।

বিভাগে করোনা ডেডিকেট একমাত্র চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ছয়টি জেলা এবং ৪২টি উপজেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে আইসোলেশনে এখন পর্যন্ত সেবা নিয়েছেন দুই হাজার ৬৮০ জন। ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১৯১ জন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন থেকে আজ পর্যন্ত ১৭৩ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৭০৬ জন। যার মধ্যে রয়েছেন বরিশাল জেলায় নতুন ১৮ জনসহ তিন হাজার ১৯০ জন, পটুয়াখালী জেলায় নতুন আটজনসহ এক হাজার ৩৩০ জন, ভোলা জেলায় নতুন একজনসহ মোট ৬৬৯ জন, পিরোজপুর জেলায় ৯৯৫ জন, বরগুনা জেলায় ৮৬৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৩ জনসহ ৬৫৯ জন।

এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ছয় হাজার ৬২ জন। যার মধ্যে রয়েছেন বরিশাল জেলায় দুই হাজার ৫৯১ জন, পটুয়াখালী জেলায় এক হাজার ১০৫ জন, ভোলা জেলায় ৫৮১ জন, পিরোজপুর জেলায় ৬৯৯ জন, বরগুনা জেলায় ৬৮৪ জন এবং ঝালকাঠি জেলায় ৪০২ জন।

বিভাগে মোট মারা যাওয়া করোনা রোগীদের মধ্যে আছেন বরিশাল জেলায় ৬৩ জন, পটুয়াখালী জেলায় ৩৭ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ২০ জন, বরগুনা জেলায় ১৮ জন এবং ঝালকাঠি জেলায় ১৫ জন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থ...

চুরির সময় বাধায় আঙুল হারাল চোর, নিয়েও গেল দুই ফোন

ঝালকাঠির রাজাপুরে চুরি করতে গিয়ে এক চোর গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের...

বাংলাদেশি কর্মীদের জন্য সৌদিতে বড় সুবিধা

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির মা...

রাজধানীতে অভিযানে ৪৬৬ আটক, মাদক উদ্ধার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত...

হাজার কোটি টাকার প্রকল্পেও পানি সংকটে খুলনাবাসী    

খুলনা শহরের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে প্রায় ২ হাজার ৫৫৮ কোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা