ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মাদারীপুরে ইন্টার্নি নার্সদের মানববন্ধন

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ইন্টার্নি নার্সরা।

আরও পড়ুন: মাটিরাঙ্গায় অভিযান, ভারতীয় সিগারেট জব্দ

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ ডিপ্লোমা নার্স এসোসিয়েশন মাদারীপুর জেলা কমিটির আয়োজনে ব্যানার ফ্যাস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক ইন্টার্নি নার্স।

এ সময় বক্তারা বলেন, মাদারীপুর জেলা সদর হাসপাতালে কর্মরত ইন্টার্নি নার্সদের সরকারিভাবে ভাতা দেওয়ার কথা থাকলেও গত দুই মাস ধরে ইন্টার্নি করেও কোনো ভাতা পাচ্ছেন না কেউ।

আরও পড়ুন: শ্রেণিকক্ষে হাঁটুপানি, ব্যাহত পাঠদান

এছাড়া মিডওয়াইফ ইন্টার্নিদের ভাতা প্রদানের কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না। দ্রুত তাদের ভাতা প্রদান না করলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

বাংলাদেশ ডিপ্লোমা নার্স এসোসিয়েশন মাদারীপুর জেলা কমিটির সভাপতি সজিব খানের সভাপতিত্বে মাবনবন্ধনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনিকা আক্তার, সাধারণ সম্পাদক মিরাজ হোসাইন ও প্রচার সম্পাদক আয়েশা মীমসহ অনেকেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা