খুলনায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু
স্বাস্থ্য

খুলনায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

খুলনা:
খুলনায় করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত বিভাগে আক্রান্ত ৮৫ জনের মৃত্যু হল।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত থেকে বুধবার (২৬ আগস্ট) রাত পর্যন্ত বিভিন্ন সময়ে নতুন পাঁচজনের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ডা. শেখ মো. ফরিদ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিউলি বেগম (৪২) নগরীর লবণচরা এলাকার বাসিন্দা। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ২১ আগস্ট হাসপাতালে ভর্তি হন। নগরীর মিস্ত্রিপাড়া এলাকার জেসমিনের (৪৮) মৃত্যু হয়েছে বুধবার বেলা সাড়ে ১১টায়। তিনি আক্রান্ত হয়ে গত ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই সময় মৃত্যু হয়েছে বাগেরহাট সদর উপজেলার শালতলা এলাকার বাসিন্দা সুখদেব রায়ের (৫০)। তিনি করোনায় আক্রান্ত হয়ে ২২ আগস্ট রাতে করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পিরোজপুরের নাজিরপুর এলাকার মো. আবু হাসনাত খান (৭৩) বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ভর্তি হয়েছিলেন মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মৃত্যুবরণ করেন রতন হাওলাদার (৬৫)। তিনি বাগেরহাট জেলার মংলা উপজেলার হলদিবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি করোনার উপসর্গ নিয়ে ওই দিনই ভর্তি হয়েছিলেন বেলা আড়াইটার দিকে।

এছাড়াও বুধবার খুলনা পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে খুলনার ৪৪ জন, বাগেরহাটের চারজন, পিরোজপুরের তিনজন, যশোরের একজন এবং নড়াইলের দুইজন রয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা