দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত কিছুটা কমেছে
স্বাস্থ্য

দেশে মৃত্যু ও আক্রান্ত কিছুটা কমেছে

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৩৬ জন। গতকাল ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার ৫১৯ জন। সে হিসাবে আজ আক্রান্তের সংখ্যা কমেছে। আর গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। আগের ২৪ ঘণ্টায় মারা যান ৫৪ জন। এ হিসাবে মৃত্যুর সংখ্যাও কমেছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ওই সময়ে সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯২ হাজার ৪৫৮ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা