করোনা টেস্টের ফি কমেছে
স্বাস্থ্য

করোনা টেস্টের ফি কমেছে

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে আসা ব্যক্তিদের করোনার নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। আর বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

দেশে করোনা সংক্রমণের পর থেকে সরকার বিনামূল্যে করোনা পরীক্ষা করে আসছিল। গত ২৮ জুন জারি করা একটি পরিপত্রে সরকার জানায়, করোনাভাইরাস পরীক্ষার জন্য বুথ থেকে নমুনা সংগ্রহ এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০ টাকা করে এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা করে দিতে হবে।

বিনামূল্যে পরীক্ষা থাকায় অনেক ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে বলে সেই সময় কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে স্বাস্থ্য বিশ্লেষকরা তখন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, এর ফলে লক্ষণ থাকার পরেও অনেকে টেস্ট করাতে নিরুৎসাহিত হবেন।

গত কিছুদিন ধরে দেশে করোনাভাইরাসের পরীক্ষার সংখ্যা অনেক কমে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফ্রিংয়ে লক্ষণ থাকলে পরীক্ষা করানোর জন্য আহ্বানও জানানো হয়েছে। তবে নমুনা পরীক্ষা কমে যাওয়ার জন্য অতিরিক্ত ফি নির্ধারণকে অন্যতম কারণ হিসেবে দায়ী করেন বিশেষজ্ঞরা। এজন্য সরকার এবার ফি কমানোর সিদ্ধান্ত নিলো।

তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি আগের মতোই সাড়ে তিন হাজার টাকা থাকছে। আর বেসরকারিভাবে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খরচ করতে হবে সাড়ে চার হাজার টাকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

আখেরি চাহার সোম্বা কী, কেন পালিত হয়?

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। &lsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা