ডায়াগনস্টিক মালিক সেই ভুয়া ডাক্তারের ফের জরিমানা
স্বাস্থ্য

ডায়াগনস্টিক মালিক সেই ভুয়া ডাক্তারের ফের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলা শহরের ইরা ডায়াগনস্টিক সেন্টার ও এর মালিক ডাক্তারের ভুয়া সনদধারী ইয়াছিন আলম সিদ্দিকীকে আবারো পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই ভুয়া ডাক্তারকে ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে এক সপ্তাহের মধ্যে প্রকৃত সনদপ্রাপ্ত ডাক্তার এনে আদালতের অনুমতিক্রমে প্রতিষ্ঠান চালাতে বলা হয়। এ আদেশ অমান্য করলে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আখাউড়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে ইয়াছিন আলম সিদ্দিকী দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও কসবা শহরে প্রথমে ইরা মেডিকেল সেন্টার ও পরে ইরা ডায়াগনস্টিক সেন্টার গড়ে সর্বরোগের চিকিৎসা করে যাচ্ছিলেন।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান। সঙ্গে ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ডা. মো. সুমন ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, এর আগেও তাকে জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছিলো। আবারো নাম পাল্টে ডায়াগনস্টিক সেন্টার চালু করে ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতরনা করে আসছেন ইয়াছিন আলম সিদ্দিকী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান বলেন, ইরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক নামধারী ডাক্তার ইয়াছিন আলম সিদ্দিকী কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রকৃতপক্ষে তিনি ডাক্তারও নন। তাই তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বৈধভাবে প্রতিষ্ঠান চালাতে সাতদিনের সময় দেওয়া হয়েছে। অভিযোগ পেলে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা