করোনায় মারা গেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর
স্বাস্থ্য

করোনায় মারা গেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর

নিজস্ব প্রতিনিধি:

মৌলভীবাজার: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আড়াইটার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান।

আজিজুর রহমানের ভাতিজা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজিব হাসান জানান, তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

আজিজুর রহমান কর্মজীবনে সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজিজুর রহমান। ছিলেন গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। তিনি স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে ভূষিত হন।

তিনি ছিলেন সরাসরি বঙ্গবন্ধু প্রভাবিত রাজনীতিবিদ, এই অঞ্চলের অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবার অভিভাবক।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

আখেরি চাহার সোম্বা কী, কেন পালিত হয়?

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। &lsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা