স্বাস্থ্য

ফের শীর্ষে যুক্তরাষ্ট্রে-জার্মানি

সান নিউজ ডেস্ক: সারা বিশ্বে মহামারি করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৮ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৩ জনের। এছাড়া এদিন এই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৫ হাজার ১৫৫ জন।

আরও পড়ুন: তুরস্কে খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

শনিবার (১৫ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় কোভিডজনিত অসুস্থতায় সবেছে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এই দিন কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ২১১ জন; সেই সঙ্গে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ১ জন।

আরও পড়ুন: বিএনপি’র কথায় সরকার পতন নয়

অন্যদিকে, দৈনিক সংক্রমণে শুক্রবার বিশ্বে শীর্ষে ছিল জার্মানি। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এ দিন করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯১ হাজার ৫০৮ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১৬০ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা