ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫০
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

সান নিউজ ডেস্ক : সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

আরওপড়ুন : বিশ্ব শান্তি নিশ্চিতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এদিন গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এক প্রতিবেদনে সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা ইউএনবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরওপড়ুন : রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

এর মধ্যে ১ হাজার ১৭৪ জন ঢাকার মধ্যে এবং ৩৪০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ হাজার জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরওপড়ুন : ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

এর মধ্যে ঢাকায় ১০ হাজার ১০৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী।

অপরদিকে, চিকিৎসা শেষে ১১ হাজার ৪৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৮ হাজার ৯১২ জন ঢাকার এবং বাকি ২ হাজার ৫২৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা