বিশ্বে একদিনে মারা গেছেন ৬ হাজারের অধিক মানুষ (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের। একই সময়ে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ১৮ লাখে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে এ তথ্য পাওয়া যায়।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৪১ জনের। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছায় ৫৭ লাখ ৫৮ হাজার ৩৮২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো। প্রাণহানির তালিকায় এরপরই আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইতালি, কলম্বিয়া এবং ফিলিপাইন। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৯ কোটি ৫৮ লাখে। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ৫৮ হাজার।

আরও পড়ুন:

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। তাদের মধ...

চরফ্যাশনে দুপুরের মধ্যে  শিক্ষক-শিক্ষার্থীশূন্য স্কুল, ক্ষুব্ধ ইউএনও

দুপুর গড়িয়ে প্রায় পৌনে ১টা। সরকারি প্রাথমিক বিদ্যা...

ভোলায় ১৮ জেলে আটক, ৩ লাখ মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ভোলার মেঘনা ও তেঁতুল...

ক্রসফায়ার' নিয়ে বক্তব্যে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দফতর

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফ...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা