স্বাস্থ্য

করোনায় মৃত্যু ছাড়াল ৫৩ লাখ ৮৪ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই।করোনার এই বিষাক্ত ছোবল থেকে রেহাই পাচ্ছে না বিশ্বের কোন দেশই। এই ভাইরাসের প্রকোপে ইতোমধ্যে (বুধবার সকাল ৯টা পর্যন্ত) বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ৬৫৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৮৪ হাজার ৬১৯ জন মানুষের। আর করোনায় সুস্থ হয়ে ফিরেছেন ২৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪০৩ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ কোটি ২২ লাখ ৫৩ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৯৯০জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৬১ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২২ লাখ ১৯হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৯৯১ জনের।

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৪২ হাজার ১৪৩ জন। আর করানায় মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৪৩৩ জনের।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাশিয়ায় ২ লাখ ৯৯ হাজার ২৪৯ জন, জার্মানিতে ১ লাখ ৯ হাজার ৭৫৯ জন, ইতালিতে ১ লাখ ৩৫ হাজার ৯৩১ জন এবং বাংলাদেশে ২৮ হাজার ৫১ জন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা