স্বাস্থ্য

ঢামেকে অক্সিজেন প্লান্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভারত সরকারে উপহার হিসেবে পাওয়া অক্সিজেন প্লান্ট ও শিশু কর্ণারের স্থাপন উদ্ভোধন করেছে স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার ব্রিক্রম কে ধোরাইস্বামী।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে এই এই দুই প্রকল্পের কাজের উদ্ভোধন করা হয় ঢাকা মেডিকেল হাসপাতালে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী বলেন, দু'টি অক্সিজেন প্লান্ট উপহার দিয়েছে ভারত, তার মধ্যে একটি ঢামেক হাসপাতালে স্থাপন করা হয়েছে। যা পার মিনিটে ১ হাজার লিটার অক্সিজেন সরবরাহ করতে পারবে ।

তিনি বলেন, দেশে করোনার তৃতীয় ধাপ যেনো না আসে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। দেশে দুই জন খেলোয়াড়ের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে। তারা আইসোলেশনে আছেন, তাদের মাধ্যমে অন্য কারো কাছে ছড়ায়নি। কোথাও কোনো মৃত্যু নেই।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, তৃতীয় ওয়েভ আর চাই না, সবাইকে খেয়াল রাখতে হবে, দ্বিতীয়টাই যেন শেষ হয়, যে দুজন খেলোয়ার অমিক্রন আক্রান্ত, তারা আইসোলেসনে আছে, ভালো আছে, নতুন কারো আক্রান্তের খবর নাই, সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবেন, টিকা না নিলে, নিয়ে নিবেন, টিকার কোন অভাব নাই, এখনও হাতে ৪ কোটি আছে, আজকের যে অক্সিজেন জেনারেটর উদ্বোধন করবো, এটা যেন দীর্ঘদিন চলে, তা খেয়াল রাখতে হবে, যত্নে রাখতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার ব্রিক্রম কে ধোরাইস্বামী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ না, ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। দুই দেশের বন্ধুত্ব পুরোনো ও অটুট। তারই অংশ হিসেবে করোনা মহামারী নতুন প্রকোপ ঠেকানোর অংশ হিসেবে ভারত অক্সিজেন প্লান্ট বসাতে সহায়তা করছে। এক হাজার লিটারের অক্সিজেন জেনারেটর উপহার দিয়েছে ভারত।

ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, যদি দেশে করোনার তৃতীয় ধাপ আসে, এই অক্সিজেন প্লান্ট করোনা রোগীর চিকিৎসায় সহায়ক হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ মোঃ টিটো মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, শিশু বিভাগের অধ্যাপক আব্দুল হানিফ (টাবলু), এছাড়াও বিভিন্ন বিভাগের অধ্যাপক, নার্স, হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম সহ চিকিৎসক বৃন্ত।

অক্সিজেন প্লান উদ্বোধন শেষে বহির্বিভাগের শিশুদের শিশু কর্ণার পরে মেডিকেল কলেজ এ বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন করেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা