স্বাস্থ্য
চট্টগ্রাম

রোগী-এটেনডেন্টদের বিনামূল্যে পরিবহন সেবা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বন্দরনগরী হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সকল রোগী এবং এটেনডেন্টদের সুবিধার্থে বিনামূল্যে পরিবহন সেবা চালু করেছে। নগরীর জিইসি মোড় থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা এই সেবার আওতায় থাকবে। প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর পাওয়া যাবে সেবাটি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এই পরিবহন সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামবাসীর সুবিধার্থে চমৎকার এই উদ্যোগ গ্রহণের জন্য এভারকেয়ার চট্টগ্রামকে ধন্যবাদ। আশা করি এই সেবার মাধ্যমে রোগী এবং তাদের সাথে থাকা মানুষদের যাতায়াতকালীন ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে।’

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, ‘রোগীদের কল্যাণে সর্বদাই আমরা সেরাটি দিতে প্রস্তুত থাকি। আমরা প্রায়ই লক্ষ্য করি, রোগী এবং রোগীর আত্মীয়স্বজন বা বন্ধুরা হাসপাতালের আসা-যাওয়ার সময় পরিবহন জনিত সমস্যার মুখোমুখি হন। তাই তাদের সেই সমস্যা দূর করতে আমাদের এই উদ্যোগ। নগরীর জিইসি মোড় থেকে হাসপাতাল পর্যন্ত যেকোন রোগী এবং এটেনডেন্ট সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা নিতে পারবেন। আশা করছি এই পরিবহন সেবার মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হবেন।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা