স্বাস্থ্য

রাজশাহীতে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে রাজশাহীতে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

তিনি আরও জানান, মারা যাওয়া চারজনের মধ্যে নওগাঁর দুজন, নাটোরের একজন ও চুয়াডাঙ্গার একজন। তাদের সবার পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৯ জন। আর উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৯১ জন।

এছাড়া রামেকের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১২ জন করোনা শনাক্ত হন। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৪২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন সাতজন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৫ শতাংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা