ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

সাড়ে ছয় হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জন।

তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন মোট ছয় হাজার ৫৩৮ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

নতুন ভর্তি হওয়া ১৭৮ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন আর বাকিরা ঢাকার বাইরে।

কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ৪৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮২৭ জন আর অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২২১ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৬ হাজার ৮৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৭৮৭ জন।

চলতি বছরে মোট শনাক্ত হওয়া ১৬ হাজার ৮৯৪ জনের মধ্যে গত আগস্ট মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী সাত হাজার ৬৯৮ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে কন্ট্রোল রুম।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা