ফাইল ছবি
স্বাস্থ্য

এক দিনেই আড়াইশ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: দেশে ২৪ ঘণ্টায় ২৬৪ জন ডেঙ্গু রোগী সরকারি-বেসরকারিসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকাতেই রোগীর সংখ্যা ২৪৮ জন।

সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য বলছে, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন রোগী।

বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৭২ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৪৭ জন রোগী।

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৪৪৬ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭০ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা