স্বাস্থ্য

ফুসফুসের ব্যায়াম করার পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক:

মরণব্যাধি করোনায় আক্রান্ত রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া নিয়মিত ফুসফুসের ব্যায়াম করতে বলেছেন তারা।

মঙ্গলবার (১২ মে) করোনা পরিস্থিতি নিয়ে এক আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে একথা বলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘যারা আক্রান্ত হয়েছেন তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। আপনারা ফুসফুসের ব্যায়াম রীতিমত চালিয়ে যাবেন। কারণ, অনেক সময় কাশির সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে। সেজন্য আমরা শ্বাসযন্ত্রের ব্যায়াম যেন নিয়মিত চালিয়ে যাই। গভীরভাবে শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়ার মাধ্যমে ফুসফুসের ব্যায়াম করা যায়। কাজেই আপনারা এভাবে ব্যায়াম করে ফুসফুসকে অনেক বেশি সক্রিয় রাখবেন।’

তিনি আরও বলেন, বেশি করে পানি খাবেন। মৃদু গরম পানির পাশাপাশি আদা চা ও মসলা চা খাবেন। এছাড়া গরম পানি দিয়ে গারগেল করবেন।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা