স্বাস্থ্য

কোনো হাসপাতাল রোগী ফেরাতে পারবে না

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিলে প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

যদিও সরকারি হাসপাতালগুলোর বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। অথচ সরকারি হাসপাতালগুলোতে রোগীর ফেরত ও ভোগান্তির ঘটনা বেশি ঘটছে বলে গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) জারি করা এক নির্দেশনায় এমন বার্তা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের জন্য চিকিৎসার আলাদা ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও কোন রোগীকে ফেরত দেয়া যাবে না।

রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে তা করতে হবে।

এছাড়াও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

নির্দেশনার ব্যত্যয় ঘটলে, প্রচলিত বিধান অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা