স্বাস্থ্য

চিকিৎসায় অনিয়ম, ক্ষতি ৩০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার সরঞ্জাম না পেয়েও বিল পরিশোধ এবং খুচরা মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ কেনাসহ ঢাকার ১৫টি কোভিড হাসপাতালে এ রকম নানা অভিযোগের প্রমাণ পেয়েছে অডিট বিভাগ। এতে রাষ্ট্রের ৩০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এই প্রতিবেদনটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চালানো অডিটে এ তথ্য উঠে এসেছে।

অডিটে বলা হয়েছে, করোনায় চিকিৎসাখাতে ১৫টি হাসপাতাল যে অনিয়ম করেছে তাতে রাষ্ট্রের ৩০ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে প্রতিবেদনটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যখাত বিশেষজ্ঞরা বলছেন, দায়ীদের বিচারের আওতায় না আনার কারণে এ খাতের দুর্নীতি বন্ধ হচ্ছে না।

চিকিৎসা খাতের অনিয়ম বিষয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত নিরীক্ষা চালায় মহাহিসাব নিরীক্ষা কার্যালয়। ঢাকার ১৫টি কোভিড ডেডিকেটেড হাসপাতালের ওপর করা এ প্রতিবেদনে উঠে এসেছে অনিয়মের নানা চিত্র।

পণ্য না পেয়ে বিল পরিশোধ, নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দেয়া এমনকি চিকিৎসা উপকরণ উধাও হয়ে যাওয়ার ভয়াবহ তথ্যও উঠে এসেছে এ প্রতিবেদনে।
ঢাকা মেডিকেল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা, কুর্মিটোলা সোহরাওয়ার্দী ও সলিমুল্লাহ হাসপাতালেই বেশি অনিয়ম পেয়েছে নিরীক্ষা কমিটি। এতে রাষ্ট্রের ৩০ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে জানিয়ে প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের দাবি তিনি ওই সময় হাসপাতালের দায়িত্বে ছিলেন না। হয়নি কোনো অনিয়ম।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, বিগত পরিচালকের আমলে কিছু কিছু ওষুধ এমআরপির থেকেও বেশি দামে কেনা হয়েছে। এ বিষয়ে আমাদের কাছে একটি চিঠি দেয়া হয়েছিল। আমার যে হাসপাতাল সেখানে দেখলাম যে ঠিক দামেই ওষুধ কেনা হচ্ছে।

স্বাস্থ্যখাত বিশেষজ্ঞরা বলছেন, শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয়, এ অব্যবস্থাপনায় জড়িত ওপর মহলের লোকেরাও।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সেনাল বলেন, শুধু স্থানীয় ব্যবস্থাপক দায়ী থাকেন না। এখানে ঊর্ধ্বতন যারা আছেন তারাও এর সাথে সম্পৃক্ত থাকেন। আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ব্যবস্থাপনা এ জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সুশৃঙ্খল না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো চলতেই থাকবে।

অনিয়মের তদন্ত ও বিচার না হওয়ার জন্য দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

করোনা মহামারিতে স্বাস্থ্যখাতে অনিয়মের অভিযোগ নতুন নয়। নিম্নমানের মাস্ক ক্রয়, পিপিই কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্যের কথা সবারই জানা। চুনো পুঁটি ছাড়া এখন পর্যন্ত উচ্চ পর্যায়ের কাউকে বিচারের মুখোমুখি হতে দেখা যায়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা