স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রের টিকা আসছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো পঁচিশ লাখ টিকা আগামী শুক্র (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) ঢাকায় আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন।

বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টিকা আসছে।

তিনি জানান, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনার টিকা পেতে চুক্তি করেছিল বাংলাদেশ। প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে ওই টিকা আসার কথা ছিল। চুক্তি অনুযায়ী এ বছরের শুরুর দিকে প্রথম দুই চালানে ৭০ লাখ টিকা এসেছিল।

তবে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে দেশটির সরকার টিকা রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশেও টিকা আসা বন্ধ হয়ে যায়। এতে দেশে করোনার গণটিকাদান কর্মসূচিও বন্ধ হওয়ার উপক্রম হয়।

এ পরিস্থিতিতে টিকা পেতে বিকল্প উৎসের সন্ধান করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকেও টিকা দেওয়ার অনুরোধ করা হয়। তাতে সাড়া দিয়ে ২৫ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনার টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

এদিকে চীন থেকেও করোনার টিকা আনছে বাংলাদেশ। প্রথম চালানে ১০ লাখ ডোজ টিকা ‘শিগগিরই’ দেশে পৌঁছাবে বলে মন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা