স্বাস্থ্য

অবশেষে কুয়েত গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা আইপিএইচ-এ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের পর কুয়েতে সবচেয়ে বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত। এ অবস্থায় ৪ মার্চ মঙ্গলবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় বাংলাদেশসহ দশটি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ করতে হলে করোনাভাইরাস মুক্তির সনদ দেখাতে হবে।

আগামী ৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানায় তারা।এ অবস্থায় নভেল করোনাভাইরাসের পরীক্ষা বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছেন কুয়েত প্রাবাসীরা। অনেকের যাত্রার ভিসা-টিকেট সব প্রস্তুত থাকলেও কুয়েত দূতাবাস এবং আইইডিসিআরের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সময়মতো সনদ না পাওয়ার অনিশ্চয়তার মধ্যে পড়েন তারা।

অবশেষে কুয়েত প্রবাসী যাত্রীদের সে অনিশ্চয়তা দুর হয়েছে, কুয়েত গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্তা করেছে জাতীয় সমন্বয় কমিটি। মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা।

৫ মার্চ সন্ধ্যায় জাতীয় সমন্বয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্বান্ত অনুযায়ী কুয়েত গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে আগামী ৭ই মার্চ শনিবার সকাল ৯টা থেকে।

সম্প্রতি কুয়েত সরকার কুয়েতে প্রবেশের পূর্বশর্ত হিসেবে বাংলাদেশ সহ দশটি দেশের নাগরিকদের চিকিৎসা সনদ সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছে। সে শর্ত না মানলে সবাইকে তারা আবার নিজ দেশে ফেরত পাঠাবে বলেও নির্দেশনায় উল্লেখ করে দিয়েছে।

পরীক্ষার সময় কুয়েত প্রবাসী যাত্রীদের পাসপোর্ট, বিমানযাত্রার টিকেট এবং তার ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে। যে সব যাত্রী আগে যাত্রা করবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা অগ্রাধিকার ভিত্তিতে হবে।

আজ স্বাস্থ্য ভবনে জাতীয় সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, আইইডিসিআরএর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর ডা. শাহনীলা ফেরদোসী, হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসান প্রমুখ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

হাসিনার ভাষার সঙ্গে বিরোধীদের বক্তব্যের মিল: ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা