goodnews

করোনায় বিচারিক কার্যক্রমে ‘ভোলা মডেল’

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: করোনার মধ্যেও বিচারপ্রার্থীদের বিচারিক সেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন ভোলার বিচার বিভাগ। আদালত সংশ্লিষ্ট সকলকে সুরক্ষিত রাখতে জীবানুনাশক স্প্রে, কাপড়ের মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ইত্যাদি সুরক্ষা সামগ্রী বিতরণ ছাড়াও আদালতের মূল প্রবেশদ্বারে স্থাপিত হয়েছে হাত ধোয়ার বেসিন। আদালত ভবনের প্রবেশদ্বারে রাখা হয়েছে সেন্সরযুক্ত অটোমেটিক জীবানু ছিটানোর যন্ত্র।

আদালতের এজলাসে স্থাপিত হয়েছে সাক্ষীর ডকসহ ড্রপলেট প্রতিরোধী শ্নিজগার্ড। আসামির স্বীকারোক্তি ও নির্যাতনের শিকার নারী-শিশুদের জবানবন্দি গ্রহণেও রয়েছে শ্নিজগার্ডসহ বিশেষ ডেস্ক। ফলে ঝুঁকিমুক্ত থেকে পুলিশের সোপর্দ করা আসামির জামিন ও রিমান্ড শুনানি এবং প্রয়োজনীয় জবানবন্দি গ্রহণ সহজ হয়েছে।

জেলা ও দায়রা জজ ড. এ বি এম মাহামুদুল হকের প্রত্যক্ষ দিক-নির্দেশনা ও সহযোগিতায় করোনা সংক্রমণের শুরু থেকেই এসব পদক্ষেপ নিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক। ভার্চুয়াল শুনানির শুরু থেকেই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুনানিতে অংশ নিতে আইনজীবীদের কারিগরি সহায়তা করেছেন। ব্যবস্থা করেছেন সব ধরনের জরুরি বিষয়াদির শুনানিরও।

ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলার আদালতে শ্নিজগার্ডসহ বিশেষ ডেস্ক স্থাপনে ‘ভোলা মডেল’ অনুসরণ করা হয়েছে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন সকল আদালতের মামলার দৈনিক কার্যতালিকা প্রর্দশন করা হচ্ছে এজলাসের বাইরে স্থাপিত দুইটি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে। ফলে এজলাসকক্ষে না ঢুকে বা প্রচলিত দৈনিক কার্যতালিকার সংস্পর্শে না এসেই এই ডিসপ্লে বোর্ডে থেকে যে কেউ তার মামলার শুনানির তারিখ ও সময়ের পাশাপাশি আদেশের সার-সংক্ষেপ জানতে পারছেন। এতে এজলাসকক্ষে শুনানিকালে বা আদালতের সর্বাধিক ব্যবহৃত দৈনিক কার্যতালিকার সংস্পর্শ থেকে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকাংশেই এড়ানো যাচ্ছে এবং কোনো ধরনের হয়রানির সুযোগ থাকছে না।

বিচারপ্রার্থী এবং বিচার সংশ্লিষ্ট সকলেই এসব অভিনব উদ্ভাবনে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন এবং সেজন্য ভোলার বিচার বিভাগকে প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা