ছবি-সংগৃহীত
পরিবেশ

কক্সবাজারে ১২ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

সান নিউজ ডেস্ক: কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে কক্সবাজার জেলায় ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের মধ্যে ১০ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত এবং ২ হাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: বাজেট অধিবেশন শুরু

রোববার (১৪ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে কক্সবাজার লাবণী পয়েন্টে সমুদ্র সৈকত পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে কক্সবাজার জেলায় কোনো প্রাণহানি না ঘটলেও ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্টমার্টিনে। বৃষ্টি এবং বাতাসের গতিবেগ বেশি হওয়ায় এ জেলায় প্রায় ১২ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্টমার্টিনে ১ হাজার ২০০ বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারে ২ লাখ ৫০ হাজার মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও তাদের আশ্রয়কেন্দ্রে ছেড়ে চলে যেতে বলব না। কারণ, এখনো বৃষ্টি এবং সমুদ্রে জোয়ার আছে। তাদের চলাফেরায় কষ্ট হবে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে ‘মোখা’র তাণ্ডব, নিহত ২

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পে কেউ হতাহত বা কোনো ক্ষতি হয়নি বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে সমুদ্রের অবস্থা পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশসহ অন্যরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা