পরিবেশ

অস্বস্তির তাপদাহে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

খুলনা:
অস্বস্তির তীব্র তাপদাহ মানুষের জীবনকে করে তুলেছিল দুর্বিষহ। মানুষ খুঁজছিল স্বস্তির বাতাষ। হঠাৎই আসে বৃষ্টি, মানুষের মনে যেন শান্তির সুবাতাস। তবে স্বস্তির বৃষ্টিতেও কমছে না গরম।

খুলনায় মঙ্গলবার (০৪ আগস্ট) ভোররাত থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিনে দেশে ভারি বৃষ্টিপাত হতে পারে।

গত দুদিনে চৈত্র-বৈশাখের মতো ভ্যাপসা গরম পড়েছে খুলনাসহ সারা দেশে। গরমে হাঁপিয়ে উঠেছিল জনজীবন। গত কয়েকদিন তাপমাত্রা খুব বেশি না থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি ছিল। এ কারণে গরমের অনুভূতি বেশি ছিল।

খুলনায় থেমে থেমে বৃষ্টি, কখনো ভারি, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলেছে বেলা ১২টা পর্যন্ত। অনেককে দেখা গেছে বৃষ্টিতে ভিজতে। এ বৃষ্টি নগরবাসীকে দিয়েছে প্রশান্তি। ভারি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি ও চলাচলে অসুবিধা হলেও অনেকে স্বস্তি প্রকাশ করে বলেছেন, শ্রাবণ মাসে চৈত্রের অস্বস্তি কর গরমে অতিষ্ট হয়ে উঠেছিল জনজীবন। প্রচণ্ড গরমের পর অবশেষে বৃষ্টি তাই স্বস্তির।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি এখন প্রায় প্রতিদিনই হবে। কখনো সকালে-কখনো সন্ধ্যায়। তিন/চারদিন হতে পারে। পরবর্তী ৭২ঘণ্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা