মার্চে একাধিক কালবৈশাখী ঝড়
পরিবেশ

মার্চে একাধিক কালবৈশাখী ঝড় হবে

সান নিউজ ডেস্ক: কমে গিয়েছে কমেছে কুয়াশা, শীতের আমেজ। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কমে গেছে শীতের আমেজ। বাড়ছে বৃষ্টি-ঝড়। মার্চ মাসের ২-৩ দিন তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে। আবহাওয়াবিদরা শিলাবৃষ্টির শঙ্কার কথাও জানিয়েছেন।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ফেব্রুয়ারি থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই তাপমাত্রা পরিবর্তনের সময়ে আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন ঘটে। এর মধ্যে শীতের উত্তরের হাওয়া কমে আসে। পশ্চিমা লঘুচাপের আধিক্য থাকে।

সব কিছুর সংমিশ্রণের কারণে এই কালবৈশাখী ঝড় বা বজ্রঝড়ের সৃষ্টি হয়। মার্চ এবং এপ্রিল—এই দুই মাসে আমরা বেশ কয়েকটি তীব্র কালবৈশাখী ঝড় পাবো। এছাড়া ছোট ছোট আরও কিছু ঝড় হতে পারে।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১-২ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় এবং অন্য এলাকায় ২ থেকে ৩ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে।

মার্চ মাসে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে প্রায় ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আরও কিছুটা কম হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ফেব্রুয়ারির শেষ থেকেই আমরা এবার কালবৈশাখী ঝড় পেলাম। তবে সাধারণত মার্চ মাস থেকেই শুরু হয় কালবৈশাখী। আগামী মাসে বেশ কয়েকটি ঝড়ের পূর্বাভাস আছে। দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে৷

আবহাওয়া অধিদফতর সোমবার জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের ২-১ জায়গা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্য এলাকায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সারাদেশের তাপমাত্রা বেড়েই চলেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১৪ দশমিক ১, যা গতকাল ছিল ১২ দশমিক ৭,ডিগ্রি সেলসিয়াস, এ হিসেবে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রির মতো।

এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৯ দশমিক ৮, যা গতকাল রবিবার ছিল ১৯, ময়মনসিংহে আজ ১৮ দশমিক ৩, যা গতকাল ছিল ১৬ দশমিক ৮, চট্টগ্রামে আজ ১৮ দশমিক ৭, ছিল ১৮ দশমিক ৯, সিলেটে আজ ১৮ দশমিক ২, ছিল ১৬ দশমিক ৬, রাজশাহীতে আজ ১৫ দশমিক ৫, ছিল ১৫ দশমিক ৮, রংপুরে আজ ১৬ দশমিক ৫, ছিল ১৬ দশমিক ৩, খুলনায় আজ ১৮ দশমিক ৪, ছিল ১৯ এবং বরিশালে আজ ১৭ দশমিক ৪, ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা