পরিবেশ

ঢাকাসহ ১৯ জেলায় আঘাত হানতে পারে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ দেশের ১৯ জেলায় আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়। এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার।

শনিবার (০২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পরবর্তী দুদিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

তবে আগামী ৫ দিন নাগাদ বৃষ্টিপাতের এ প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

শেখ হাসিনার বক্তব্যে ফের অস্বস্তি, টানাপোড়েনে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত সম্পর্...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা