পরিবেশ

কমেছে তাপমাত্রা, কাঁপছে দেশ

নিজস্ব প্রতিনিধি : পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রা। হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আরো দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হাড় কাঁপানো শীতের কবলে পড়েছে দেশের উত্তরাঞ্চল। হিম হাওয়ার সঙ্গে বৃষ্টির ফোঁটার মত ঝরছে কুয়াশা। দিনের বেলাতেও যেন সন্ধ্যার আবহ পথেঘাটে।

উত্তরের জনপদ কুড়িগ্রাম, পঞ্চগড়েও একই চিত্র। মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহে কাবু জনজীবন। তীব্র শীতে যেন জমে গেছে কুড়েঘরের বিছানা-বালিশ। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া মানুষ। রাজশাহীতে বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও ঠাণ্ডা বাতাসে বাড়িয়ে দিয়েছে শীত। হিমেল হাওয়ায় পদ্মা পাড়ের মানুষের দুর্ভোগ একটু বেশিই।

গত কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে নীলফামারীতে। শীত বাড়ায় গরম কাপড়ের অভাবে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে রংপুরের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। বেড়েই চলেছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। ঠাণ্ডাজনিত রোগে শিশু ও বয়স্করাই বেশি আক্রান্ত।

শৈত্যপ্রবাহ থেকে রেহাই পেতে আরো দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা