বিনোদন

কঙ্গনার সমর্থনে নাগা সন্ন্যাসীরা

বিনোদন ডেস্ক:

শিবসেনার সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রনৌতের সংঘাতের জেরে অযোধ্যায় আর স্বাগত জানানো হবে না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। এমনই ঘোষণা দিলো বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীরা।

এদিকে, কঙ্গনাকে সমর্থন জানালেন অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের নাগা সন্ন্যাসীরা। গত বুধবার (৯ সেপ্টেম্বর) মুম্বাইয়ে অবৈধ নির্মাণের অভিযোগে কঙ্গনার অফিসের একাংশ ভেঙে দেয় বৃহন্মুম্বাই পৌরসভা। এই ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী।

হনুমানগড়ি মন্দিরের পূজারী রাজু দাস বিএমসি’র পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, উদ্ধব ঠাকরে ও শিবসেনাকে আর অযোধ্যায় স্বাগত জানানো হবে না। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অযোধ্যার সন্ন্যাসীদের কড়া বিরোধিতার মুখে পড়তে হচ্ছে। ’

তার অভিযোগ, অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কালক্ষেপ করেনি মহারাষ্ট্র সরকার। অথচ এখনও পর্যন্ত পালঘরে খুন হওয়া দুই সাধুর আততায়ীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি মহারাষ্ট্র প্রশাসন।

এর আগে পালঘরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান নাগা সন্ন্যাসী ও দেশের ১৩টি মুখ্য হিন্দু মঠের নীতি নির্ণায়ক সংগঠন অখিল ভারতীয় অখণ্ড পরিষদের সদস্যরা।

বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, কঙ্গনার বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকার। কোনও কারণ ছাড়া তাকে আক্রমণ এবং তার অফিস ভাঙচুর করার মতো পদক্ষেপ শিব সেনার থেকে প্রত্যাশিত নয়। জাতীয়তাবাদকে সমর্থন করা এবং মুম্বাইয়ের ড্রাগ মাফিয়াদের মুখোশ খুলে দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা