নিরাপত্তাজনিত কারণে আলাদা সেলে রিয়া
বিনোদন

নিরাপত্তাজনিত কারণে আলাদা সেলে রিয়া

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। এ তালিকায় আছেন তার 'প্রেমিকা' দাবি করা রিয়া চক্রবর্তীও। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, রিয়াকে নিরাপত্তাজনিতকারণে আলাদা সেলে স্থানান্তর করা হয়েছে। দুইদিন আগে রিয়াকে গ্রেপ্তারের কথা জানায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।

মাদকগ্রহণ, বিক্রি ও ক্রয়ে সংশ্লিষ্টতার অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিনদিন ২৮ বছর বয়সী এ বাঙালি অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হয়েছে।

সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া ও শৌভিক ছাড়াও স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত, জেইদ বিলাত্রা, আব্দুল বাসিত পরিহারকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রায় নিজ বাসা থেকে সুশান্তের (৩৪) মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে এখনো তদন্ত চলছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা