সংগৃহীত
বিনোদন

তামিল সিনেমা নকল করে ‘জওয়ান’!

বিনোদন ডেস্ক: ভারতে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল লোকের দাবি, তামিল সিনেমার নকল করে ‘জওয়ান’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: শুধু অন্তর্বাস পরে শ্যুটিং, মাধুরীর না

এই আলোচনার শুরু মুলত এক ব্যক্তির অভিযোগকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে জনৈক ঐ ব্যক্তি জানান, ১৯৮৯ সালের তামিল চলচ্চিত্র ‘থাই নাডু’র গল্প অনুসরণ করে ‘জওয়ান’ বানানো হয়েছে। সত্যরাজ শাহরুখের মতো পিতা ও পুত্রের চরিত্রে অভিনয় করেছিলেন সেই ছবিতেও। সেই ব্যক্তি ১৯৮৯ সালের ‘থাই নাডু’র পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ- ১৯৮৯।’

যারা ‘থাই নাড়ু’ ছবিটি দেখেছেন তাদের অনেকেই একমত হয়েছেন যে ২ টি ছবিতে অনেক সত্যিই মিল আছে। কেউ কেউ বলছেন ‘জওয়ান’ ছবিতে দক্ষিণের সেই ছবির ছাপ থাকলেও গল্প মৌলিক।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে জামিন পেলেন মমতাজ

এর আগেও ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে ‘বিগলি’ ছবি মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল। সেই সময়ও অ্যাটলি তেলেগু শর্ট-ফিল্ম নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি অভিযোগ করেছিলেন তার সিনেমা ‘স্লাম সসার’-এর নকল করে ‘বিগলি’ বানিয়েছেন।

এরপর এ নির্মাতার ২০১৬ সালের সিনেমা ‘থেরি’-ও নকল করে বানানো বলে অভিযোগ উঠে।

যদিও ‘জওয়ান’ ঝড় নকলের অভিযোগও থামাতে পারছে না। সিনেমাটি মুক্তির পর ২ দিনে বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি কালেকশন করেছে। বিশ্লেষকরা মনে করছেন, দিনগুলোতেও এই আয়ের ধারা অব্যহত থাকবে সামনের।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা